• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নগরজুড়ে নিরাপত্তা জোরদার, মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি

নিজস্ব প্রতিবেদক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ এ.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।  নির্বাচনকে ঘিরে নাশকতা, সহিংসতা রোধে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ।প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীদের পরিচয়পত্র যাচাই করার পাশাপাশি তল্লাশি করা হচ্ছে ব্যাগ।

পুলিশ কর্মকর্তারা জানান, নির্বাচন ঘিরে  কেউ যেন অবৈধ অস্ত্র, বিস্ফোরক বা নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে সেজন্য জন্য রাজধানীজুড়ে তল্লাশির পাশাপাশি অভিযান চলছে।

এছাড়া বিভিন্ন এলাকায় টহলও বাড়ানো হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশী চৌকি বসিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রথমে পুলিশ গাড়ি থামানোর সংকেত দিচ্ছে। থামার পর গাড়ি চালক বা মোটরসাইকেল চালককে হাত উপরে রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর তার শরীর তল্লাশি করা হয়। কারও কাছে ব্যাগ থাকলে পুলিশ তাকে সেটি খুলে ভেতরে কোনো নাশকতামূলক বস্তু আছে কি না, তা দেখছে।

জানতে চাইলে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, তারা সকাল থেকে জাতীয় প্রেস ক্লাব, আব্দুল গণি রোড, চানখারপুল, দোয়েল চত্বর, হাতিরপুল, পরীবাগ ও পলাশীসহ বিভিন্ন সড়কে তল্লাশি চালান। এ সময় কারও কাছে নাশকতামূলক কোনো বস্তু পাওয়া যায়নি। ধানমন্ডি শুক্রাবাদ, সায়েন্সল্যাব মোড়,  ও জিগাতলাসহ বিভিন্ন

এলাকায় তল্লাশি চালানো হয় বলে জানান ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম। তিনি জানান, তার এলাকায় পুলিশের পাশাপাশি, সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি আলাদা তল্লাশি কার্যক্রম চালিয়েছে। 

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নির্বাচন ঘিরে রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।  নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজধানীতে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী