• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

‘না’ ভোটের পক্ষে ন্যান্সি, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

বিনোদন ডেস্ক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশজুড়ে যখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জোর প্রচারণা চলছে, ঠিক তখনই ভিন্ন অবস্থান জানালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। নিজের ফেসবুক হ্যান্ডেলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন—তিনি ‘না’ ভোটের পক্ষে।

স্ট্যাটাসটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়েন ন্যান্সি। তবে বরাবরই স্পষ্টভাষী এই শিল্পী জানান, সমালোচনায় তিনি বিচলিত নন। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, গত কয়েক বছরে তার একাধিক কনসার্ট বাতিল হয়েছে এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে, তবুও তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবও ন্যান্সির মতো ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন।

শোবিজ অঙ্গনের তারকাদের রাজনীতিতে অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তুলেছেন ন্যান্সি। তিনি বলেন, “শিল্পীদের এত এমপি-মন্ত্রী হওয়ার শখ কেন? গান বা অভিনয় করে কি যথেষ্ট সম্মানী পাওয়া যায় না? যারা টাকার লোভে এসব করেন, তাদের জবাবদিহির আওতায় আনা উচিত।”

তবে আপাতত নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেন তিনি। ভোটারদের উদ্দেশে তার আহ্বান, “তারকা দেখেই ভোট দেবেন না। যারা বাকস্বাধীনতা হরণ, গুম ও দুর্নীতির সঙ্গে জড়িত—তাদের বিষয়টি বিবেচনায় রাখুন।” দীর্ঘদিন রাজনীতিতে সম্পৃক্ত ও অভিজ্ঞ ব্যক্তিদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নেওয়ার পরামর্শও দেন তিনি।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’