• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফেনীতে যুবদল নেতার গরুর খামার থেকে বিদেশি পিস্তল উদ্ধার

ফেনী প্রতিনিধি    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ পি.এম.
সেনাবাহিনীর অভিযানে যুবদল নেতার গরুর খামার থেকে উদ্ধার হওয়া বিদেশি পিস্তল ও ম্যাগজিন-ছবি: সংগৃহীত

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে যুবদল নেতার একটি গরুর খামার থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগজিন উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানটি হকদি গ্রামের ডাক্তার সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন এলাকায় অবস্থিত যুবদল নেতা বদরুল আমীনের গরুর খামারে চালানো হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযানে খামার থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন এবং একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

স্থানীয় সূত্র দাবি করেছে, খামারের মালিক বদরুল আমীন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের ঘনিষ্ঠ সহযোগী। তাদের ভাষ্য অনুযায়ী, গত দুই দিন ধরে দিদারুল আলম আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকায় অস্ত্রটি খামারে এনে রাখা হয়েছিল। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার জানান, উদ্ধার হওয়া পিস্তল ও অন্যান্য সামগ্রী থানায় হস্তান্তর করা হবে।

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “সেনাবাহিনীর অভিযানে পিস্তল উদ্ধারের ঘটনা শুনেছি। এখন পর্যন্ত বিস্তারিত তথ্য হাতে পাইনি।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী