• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পরিকল্পিত হয়রানি ও প্রপাগাণ্ডার বিরুদ্ধে এবি পার্টির তীব্র প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পি.এম.
মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ-ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিনকে সৈয়দপুর বিমানবন্দরে নগদ টাকা বহনের অজুহাতে আটক করার ঘটনায় এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

(বুধবার ১১ ফেব্রুয়ারি) এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, এই ঘটনা পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক হয়রানির অংশ। 

নেতৃদ্বয় আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে কোনো নগদ অর্থ বহনের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি যাচাই-বাছাই করে অনাপত্তিপত্র প্রদান করেছেন। তারপরও সৈয়দপুরে তাকে আটক করা হয়েছে, যা রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় বহন করে।

এবিএ পার্টির নেতারা অভিযোগ করেন, একটি আইনসম্মত বিষয়কে ইচ্ছাকৃতভাবে বিতর্কিত করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রশাসনের একটি অংশকে ব্যবহার করে বিরোধী মতকে হেয় করা এবং জনমনে বিভ্রান্তি ছড়ানো গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।

অবশেষে এবি পার্টির নেতৃদ্বয় অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিতকরণ এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক হয়রানি বন্ধের দাবি জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের