• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিএনপির দুই নেতা আটক

চৌদ্দগ্রামে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণ

কুমিল্লা প্রতিনিধি    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ভোটার স্লিপের সঙ্গে নগদ টাকা বিতরণের অভিযোগে বিএনপির দুই নেতাকে আটক করেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন গুনবতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও স্থানীয় বাসিন্দা ফকির মেম্বার। স্থানীয়দের দাবি, তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণ করছিলেন। এ সময় তাদের কাছ থেকে ২০০ টাকার নোটের দুটি বান্ডিল জব্দ করা হয়।

পরে তাদের জামায়াতের স্থানীয় নির্বাচনি কার্যালয়ে নেওয়া হয়। খবর পেয়ে কনকাপৈত পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয় এবং জব্দ টাকাসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসেন এ ঘটনার নিন্দা জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অন্যদিকে কনকাপৈত পুলিশ ফাঁড়ির এএসআই মোজাম্মেল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি মীমাংসা হওয়ায় পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার