• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমান ও তার পরিবার যে কেন্দ্রে ভোট দিবেন

নিজস্ব প্রতিবেদক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামীকাল (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

এছাড়া আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং তার দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়াও একই কেন্দ্রে ভোট দেবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি আরও জানান, চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যরা কখন ভোট দেবেন তা এখনও নির্ধারণ হয়নি। তবে সকালের দিকেই তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে ধারণা করা হচ্ছে।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতকে সাহায্য করতে চাই, শেখ হাসিনাকে ফেরত পাঠান: রাশেদ প্রধান
ভারতকে সাহায্য করতে চাই, শেখ হাসিনাকে ফেরত পাঠান: রাশেদ প্রধান
আরও ৩ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিলেন
আরও ৩ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিলেন
বিরোধী দলের গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের জন্য জরুরি: রিজভী
বিরোধী দলের গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের জন্য জরুরি: রিজভী