• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিজয়ী আসনের রূপরেখা: বিএনপি জোট ১৭১ আসনে এগিয়ে, জামায়াত ৩৫

ভিওডি বাংলা ডেস্ক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রকাশিত জরিপে দেখা গেছে, বিএনপি নেতৃত্বাধীন জোট ১৭১টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৩৫টি আসনে এগিয়ে। ৮৬টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, আর ৭টি আসনে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছে।

এই ফলাফল প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর সোশ্যাল ইনসাইট (সিএসআই) এবং লন্ডনভিত্তিক সাপ্তাহিক সুরমা যৌথভাবে পরিচালিত সমীক্ষা। জরিপটি ৬৪ হাজার ৮৯০ জন ভোটারের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

জরিপে আরও উঠে এসেছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ভোটারদের মধ্যে অভাবনীয় উৎসাহ দেখা দিচ্ছে। ভোটারদের ৮১ শতাংশ এ উৎসাহ প্রকাশ করেছেন।

সমীক্ষা অনুযায়ী, বিএনপি জোট সরকার গঠনের দৌড়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকলেও, ৮৬টি আসনে দুই পক্ষের হাড্ডাহাড্ডি লড়াই চূড়ান্ত ফলাফলের ওপর বড় প্রভাব ফেলতে পারে। এছাড়া, জামায়াত জোট এই নির্বাচনে তাদের ইতিহাসে সর্বোচ্চ আসন পাওয়ার সম্ভাবনা তৈরি করেছে।

ভোটারের সংখ্যাগত সমীকরণ অনুযায়ী, বিএনপি ও এর শরিকরা ৪৬.৬০ শতাংশ ভোট পেতে পারে। অপরদিকে, জামায়াত নেতৃত্বাধীন জোট ৩২.৫৬ শতাংশ ভোট অর্জনের সম্ভাবনা রাখছে।

সমীক্ষায় অংশ নেওয়া ভোটারদের ৯২ শতাংশ মনে করছেন, প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে এবং সব দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত রয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিগত সময়ের তুলনায় এবারের নির্বাচনে ভোটারদের মধ্যে নির্বাচনী ভীতি অনেকটাই কমেছে।

গবেষকরা প্রতিযোগিতার পরিবেশকে এবারের নির্বাচনের সবচেয়ে ইতিবাচক দিক হিসেবে অভিহিত করেছেন।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের