• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

শ্যামপুর নিজ কেন্দ্রে ভোট দিলেন ঢাকা-৪ আসনের রবিন

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ এ.এম.
নিজ আসনের রাজধানীর কদমতলী শ্যামপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজে কেন্দ্রে  তিনি ভোট দেন রবিন-ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিলেন ঢাকা ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

বৃহস্পতিবার( ১২ফেব্রুয়ারি) সকাল ৮.৩০ মিনিটে নিজ আসনের রাজধানীর কদমতলী শ্যামপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজে কেন্দ্রে  তিনি ভোট দেন । 

ভোট প্রদান শেষে তানভীর আহমেদ রবিন সাংবাদিকদের বলেন, আজ সমগ্র জাতি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিচ্ছে।  

তিনি জানান, কেন্দ্রে প্রবেশের সময় কয়েকজন ভোটার তাকে জানান যে ভোটগ্রহণ কিছুটা ধীরগতিতে শুরু হয়েছে এবং অনেকে প্রায় এক ঘণ্টা ধরে লাইনে অপেক্ষা করছেন। বিষয়টি জানার পর তিনি দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার অনুরোধ জানান।

রবিন বলেন, এর আগে তিনি তার ৬৯ নম্বর ওয়ার্ডের বাকচোর কেন্দ্রেও গিয়েছিলেন। সেখানে তিনি ভোটারদের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করেছেন। মানুষ উচ্ছ্বাসের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষা করছেন।

অন্য কেন্দ্রগুলোর পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দলীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা জানিয়েছেন যে এজেন্টরা কেন্দ্রে প্রবেশ করেছেন এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। তবে ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না বলে তিনি মনে করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নির্বাচনের প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে সারা দেশেই ১৭ বছর পর উৎসবের আমেজে ভোট দিতে আসছেন ভোটাররা। সকাল থেকেই তারা কেন্দ্রে আসতে শুরু করেছেন।

অনেকেই ফজর নামাজ পড়ে কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়েছেন।

অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রে কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের