• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাতির হাত ধরে ভোট দিলেন ৭৫ বছর বয়সী হাবিবুন নেছা

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ এ.এম.
টিএন্ডটি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নাতির হাত ধরে ভোট দিতে আসেন হাবিবুন নেছা-ছবি: সংগৃহীত

সারাদেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এ ভোট গ্রহণ বিকেল চারটা পর্যন্ত চলবে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করছেন ভোটাররা।

বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-৮ আসনের টিএন্ডটি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নাতির হাত ধরে ভোট দিতে আসেন ৭৫ বছর বয়সী হাবিবুন নেছা। বয়সের ভার থাকলেও ভোট দেওয়ার আগ্রহে কোনো ঘাটতি দেখা যায়নি তার মধ্যে। 

ভোট দিয়ে হাবিবুন নেছা বলেন, “আর জীবনে ভোট পাবো কিনা জানি না। কারণ পরবর্তী ভোট আসতে পাঁচ বছর লাগবে। তাই নাতির হাত ধরেই ভোট দিতে চলে এসেছি।

তিনি আরও বলেন, আমি মুজিবের আমল থেকেই ভোট দিয়ে আসছি। এবার খুব সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে। এজন্য ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ।

ভোটকেন্দ্রের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, কেন্দ্রে এসে সবাইকে দেখে ভালোই লেগেছে। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এটাই সবচেয়ে আনন্দের।

বয়স্ক এই ভোটারের উপস্থিতি ভোটকেন্দ্রে অন্য ভোটারদের মাঝেও উৎসাহ সৃষ্টি করে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল
আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল
মহাখালীতে টিকিটি আছে বাস নেই, সায়েদাবাদে বাস খালি যাত্রী নেই
মহাখালীতে টিকিটি আছে বাস নেই, সায়েদাবাদে বাস খালি যাত্রী নেই
চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার