• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

মুন্সীগঞ্জে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনায় ভোটগ্রহণ অন্তত ১৫ মিনিট বন্ধ হয়ে যায়। ঘটনা ঘটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চলাকালীন।

মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো. তিতুমীর জানান, বিস্ফোরণের পর সকাল ১০টা ১৫ মিনিটে ভোট গ্রহণ পুনরায় শুরু হয় এবং বর্তমানে কেন্দ্রটিতে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে।

এদিকে বিস্ফোরণের সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। একাধিক ককটেল বিস্ফোরণের কারণে ভোটারদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল ও ধানের শীষ সমর্থকদের মধ্যে কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটে।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর থানার ওসি মমিন আলী জানান, কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ভোটারদের নিরাপদভাবে ভোট প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী