• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে-কায়কোবাদ

   ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৫৯ পি.এম.
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে-কায়কোবাদ

নিজস্ব প্রতিনিধি 

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আহতদের হাসপাতালে চিকিৎসাধীন দেখতে সোমবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লার মুরাদনগরের সাবেক এমপি শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

এ সময় তিনি আহতদের খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। কায়কোবাদ সৌদি আরব থেকে আনা জমজমের পানি, খেজুর ও অন্যান্য ফল আহতদের হাতে তুলে দেন। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

আহতদের আশ্বাস দিয়ে কায়কোবাদ বলেন, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আপনারা দেখবেন, আল্লাহ যদি তৌফিক দেয় বিএনপি কী করে আপনাদের জন্য। গণতান্ত্রিক সরকার ছাড়া কেউ আহতদের অবস্থা বুঝবে না। গণতান্ত্রিক সরকারের জন্যই নির্বাচনটা দরকার। আওয়ামী লীগের কেউ আমাদের দলে মেশার কোনো প্রশ্নই আসে না।

আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন। কিছু বাজে লোক, মোনাফেক তো থাকবেই। তাদের চিহ্নিত করে ধরা হবে। আমরা সবাই মিলে প্রতিহত করব ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমি নিজেও ১৩ বছর দেশের বাইরে ছিলাম। আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। আল্লাহ আজকে আমাকে মুক্ত করে দেশে নিয়ে এসেছেন। আমার ব্যবসা-বাণিজ্য সব শেষ করে দিয়েছে জালেম আওয়ামী লীগ সরকার। ওরা জাতির দুশমন। ওরা দেশের কি যে ক্ষতি করেছে তা বলে শেষ হবে না।

তিনি আরও বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জামিন দেয়নি। ড. ইউনূসকেও কতগুলো মামলা দিয়েছিল। তবে সবকিছুর মালিক আল্লাহ। ইনশাআল্লাহ আন্দোলনে নির্যাতিতরা তাদের বিনিময় পাবেন। গণতান্ত্রিক সরকার আপনাদের জন্য কিছু করবে।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল