• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আবদুস সালাম:

শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চললে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ পি.এম.
বনানীতে ভোট কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে কথা বলেন আবদুস সালাম-ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চললে তার দল বিপুল ভোটে জয়লাভ করবে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে ভোট কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, এইভাবে নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে ভোট চললে, তাহলে আমরা বিপুল ভোটে জয় লাভ করবো ইনশাল্লাহ। বিগত ১৭ বছর ভোট দিতে পারিনি। সকাল থেকে উৎসব পরিবেশে ভোট হচ্ছে। সাধারণ মানুষ ভোট দিতে কেন্দ্রে আসছে এবং ভোটার উপস্থিতি বাড়লে সেটি তাদের জন্য ইতিবাচক হবে।

বিএনপি সবসময় চায় বেশি সংখ্যক ভোটার ভোটকেন্দ্রে আসুক। আমরা তো এটা সবসময় চাই। আমরা চাই যত বেশি ভোটার আসবে তত বেশি আমাদের জন্য ভালো। আমরা তো কোনোভাবেই চাই না যে স্লো ভোট হোক। 

দীর্ঘদিন ভোট দিতে না পারায় মানুষের মধ্যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। ১৭ বছর যাবত মানুষ ভোট দিতে পারে নাই, তাদের একটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা তারা একটা ভোট দিতে চায় এবং তারা ভোট দিয়ে তাদের সরকার নির্বাচিত করতে চায়। এই যে তাদের একটা অধিকার, এই অধিকার থেকে তারা দীর্ঘদিন বঞ্চিত ছিল।

তিনি দাবি করেন, ভোটারদের সেই আগ্রহের কারণে মানুষ রাস্তায় নেমে কেন্দ্রে যাচ্ছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললে ৭০ থেকে ৯০ শতাংশ ভোটার কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে আবদুস সালাম বলেন, এখন পর্যন্ত উল্লেখ করার মতো কোনো নেতিবাচক ঘটনা ঘটেনি। তিনি অভিযোগ করেন, ভোট কারচুপি বা অর্থের মাধ্যমে ভোটার প্রভাবিত করার চেষ্টা করা হলেও জনগণ তা প্রতিহত করেছে।

তিনি আরও বলেন, গতকাল থেকে জামায়াত যেটা চেষ্টা করেছ, সেটা ভোটকে কারচুপি করা, ভোটকে টাকার মাধ্যমে মানুষকে কেনা, আসলে জনগণ তাদের সেই প্রচেষ্টাটাকে ভেঙে দিয়েছে। আমরা আশা করি যে জনগণের একটা সত্যিকার ভোটের রেজাল্টটি পাবো।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের