• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

১৭ বছর পর ভোট দিয়ে উচ্ছ্বসিত বাবর

নেত্রকোনা প্রতিনিধি    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পি.এম.
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর-ছবি-ভিওডি বাংলা

দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেত্রকোনা-৪  আসনের বিএনপি প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে মদন কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে স্বপরিবারে ভোট দেন তিনি।  

ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বাবর বলেন, আমি যে ভোট দিতে পারছি বা নির্বাচন করতে পারছি- এর চেয়ে বড় রহমত আর কী হতে পারে? এজন্য মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জানাই। দীর্ঘ প্রতীক্ষার পর আমার পরিবারের সদস্য ও সন্তানরা এখানে এসে ভোট দিচ্ছে। এটি তাদের প্রথম ভোট। এখানে অনেক তরুণই প্রথমবার ভোট দিচ্ছে।

তিনি বলেন, আমাদের এলাকা আগেও শান্তিপূর্ণ ছিল, এখনো শান্তিপূর্ণ আছে। আশা করি, বাংলাদেশের সমস্ত এলাকায় শান্তিপূর্ণ ও সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা প্রসঙ্গে বাবর বলেন, অন্তর্বর্তীকালীন সরকার খুব শক্ত অবস্থান নিয়েছে। কিন্তু যারা ভোটকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন, তারা নিঃসন্দেহে খারাপ কাজ করছেন- সে যে দলেরই হোক। আমরা অন্তত আমাদের দলের পক্ষ থেকে কাউকে প্রশ্রয় দেব না।

তিনি অভিযোগ করে বলেন, একটি দল মাঠে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে; আমাদের এখানেও দুই-একজন ধরা পড়েছে। ওই দলটির এত টাকা আপনারা দেখছেন এবং জানাচ্ছেন।

ভোট ইঞ্জিনিয়ারিংয়ের প্রসঙ্গে তিনি বলেন, ভোট ইঞ্জিনিয়ারিংয়ের লক্ষণ তো আছেই। তবে আমি সকল ভোটারকে সচেতন হওয়ার আহ্বান জানাই। সমস্ত প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন, সবাই সতর্ক থাকবেন যাতে কেউ ভোট ইঞ্জিনিয়ারিং করতে না পারে।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী