• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হুইলচেয়ারে করে ভোট দিতে আসলেন জাহানারা বেগম

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পি.এম.
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিতে আসে জাহানারা বেগম-ছবি: সংগৃহীত

হুইলচেয়ারে ভর করে ভোট দিতে কেন্দ্রে এসেছেন জাহানারা বেগম (৫৩)। দুর্ঘটনায় আহত হয়ে হাঁটতে অক্ষম হলেও ভোটাধিকার প্রয়োগ থেকে নিজেকে বঞ্চিত করতে চাননি তিনি। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিতে এসে জাহানারা বেগম বলেন, “কষ্ট হলেও এবারের ভোট উৎসব থেকে দূরে থাকতে চাইনি। তাই হুইলচেয়ারে করেই ভোট দিতে এসেছি।

তিনি আরও জানান, উপযুক্ত পরিবেশ না থাকায় গত নির্বাচনে ভোট দিতে পারেননি। তবে এবারের জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় ছেলের সহায়তায় কষ্ট করে কেন্দ্রে এসেছেন।

জাহানারা বেগমের ছেলে মাঞ্জুর-ই এলাহি বলেন, মা অসুস্থ হওয়া সত্ত্বেও জোর করেই ভোট দিতে এসেছে। আজ কেন্দ্রের পরিবেশ খুবই সুন্দর ও উৎসবমুখর।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের