• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিলেট-২ আসনে বিশাল ব্যবধানে ইলিয়াসপত্নীর জয়

সিলেট প্রতিনিধি    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

সিলেট-২ আসনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। তিনি সাবেক বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী।

সিলেট-২ আসনে মোট ভোট কেন্দ্র ১২৮টি। সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট। অন্যদিকে দেয়ালঘড়ি প্রতীকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুহা. মুনতাসির আলী পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট।
মুনতাসির আলীকে ৭৯ হাজার ২৫১ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি।

এই আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯৩২ জন। এর মধ্যে ১ লাখ ৮৮ হাজার ৬৭৯ জন পুরুষ, ১ লাখ ৮০ হাজার ২৫৩ জন নারী।

উল্লেখ্য, সিলেট-২ আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এবারের নির্বাচনে বড় ব্যবধানে জয় বিএনপির জন্য একটি তাৎপর্যপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/ আরকেএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজারহাটে এসএসসি পরীক্ষায় চরম বিভ্রান্তি
রাজারহাটে এসএসসি পরীক্ষায় চরম বিভ্রান্তি
গঙ্গাধরের মানচিত্র থেকে হারাচ্ছে নারায়নপুরের চৌদ্দঘুড়ি ও বালারহাট
গঙ্গাধরের মানচিত্র থেকে হারাচ্ছে নারায়নপুরের চৌদ্দঘুড়ি ও বালারহাট
কাঠের কৃত্রিম পায়ে ভর করেই স্বপ্ন বুনছে হাসনাদুল
কাঠের কৃত্রিম পায়ে ভর করেই স্বপ্ন বুনছে হাসনাদুল