• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মাদারীপুরে ২ ঘণ্টা রক্তক্ষয়ী সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

মাদারীপুর প্রতিনিধি    ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ এ.এম.
ছবি: সংগৃহীত

আধিপত্য বিস্তার নিয়ে পুরনো বিরোধের জেরে শুক্রবার রাতে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকা। টানা প্রায় দুই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তাদের তথ্য অনুযায়ী, নতুন মাদারীপুর এলাকায় আক্তার হাওলাদার ও হাসান মুন্সি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল।

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার চর কুকরাইল জজ কোর্ট এলাকায় আক্তার হাওলাদার পক্ষের খালেক বেপারীর ছেলে রানা বেপারীর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হাসান মুন্সি পক্ষের শাকিব ও টুটুলসহ ১০ থেকে ১৫ জন কিশোর এ হামলায় অংশ নেয়। এতে রানা বেপারীর ডান হাত ভেঙে যায়।

এই ঘটনার পরপরই দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বিত বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন—নতুন মাদারীপুর এলাকার চান মিয়া মুন্সীর ছেলে রনি মুন্সি, চুন্নু হাওলাদারের ছেলে রনি হাওলাদার এবং একই এলাকার রাশেদ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার