• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সব প্রার্থীকে সঙ্গে নিয়েই উন্নয়ন চান হাবিবুর রশিদ

নিজস্ব প্রতিবেদক    ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ পি.এম.
নবনির্বাচিত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব। ছবি: ভিওডি বাংলা

নবনির্বাচিত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব বলেছেন, নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীকে সঙ্গে নিয়েই এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে চাই। উন্নয়নমূলক কাজে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতামত নেওয়া হবে এবং প্রয়োজন হলে তাদের সহযোগিতাও চাওয়া হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজ বাড়িতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রচারণার ব্যানার সরিয়ে ফেলছেন হাবিবুর রশিদ হাবিব।

হাবিবুর রশিদ হাবিব বলেন, নির্বাচনে জনগণ তাঁকে বিজয়ী করলেও অন্য প্রার্থীরাও জনগণের ভোট পেয়েছেন। তাই এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, নির্বাচন-পূর্ব ও নির্বাচনকালীন সময়ে ঢাকা-৯ আসনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিভিন্ন দলের প্রার্থী ও এজেন্টরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করেছেন। প্রার্থীদের মধ্যে পারস্পরিক সম্মান ও সহযোগিতার মনোভাব ভবিষ্যতেও বজায় রাখতে চান বলে তিনি উল্লেখ করেন।

প্রচারণার ব্যানার সরিয়ে ফেলছেন হাবিবুর রশিদ হাবিব।

নবনির্বাচিত এই সংসদ সদস্য জানান, নির্বাচনের পর তাঁর প্রথম অগ্রাধিকার পরিবেশ সুরক্ষা ও এলাকাভিত্তিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া। নির্বাচনকালীন প্রচারণায় ব্যবহৃত ব্যানার অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

এলাকার মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত উল্লেখ করে তিনি বলেন, ওয়ার্ডভিত্তিক বৈঠকের মাধ্যমে স্থানীয় জনগণের মতামত নিয়ে উন্নয়ন কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

হাবিব বলেন, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে স্থানীয় চাহিদার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবং সরকার গঠিত হলে দায়িত্বশীলদের কাছে এলাকার প্রয়োজনীয়তা তুলে ধরা হবে। তাঁর ভাষায়, দেশ ও এলাকার উন্নয়নকে সমন্বয় করেই তিনি কাজ করতে চান।

ভিওডি বাংলা/ সবুজ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের