• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন শেখ ফরিদ

চাঁদপুর প্রতিনিধি    ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

চাঁদপুর-৩ আসনে নির্বাচন শেষ হওয়ার পর সহিংসতা ও বিশৃঙ্খলার অভিযোগে নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। সংশ্লিষ্ট ঘটনায় পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে উত্তেজনার সূত্র ধরে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে এলাকায় অস্থিরতা তৈরি এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ওঠে কিছু কর্মীর বিরুদ্ধে। এর প্রেক্ষিতে ১৩ ফেব্রুয়ারি রাতে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে পাঁচজন কর্মীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন এবং পরদিনও পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, দেশীয় অস্ত্র নিয়ে কয়েকটি গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়, যা পরে বিশৃঙ্খলায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জড়িতদের শনাক্তে কাজ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

আটক ব্যক্তিরা হলেন-ওয়ারলেস বাজার এলাকার নাহিদুল ইসলাম জনি, মোবারক হোসেন বেপারী, জনি গাজী, মনির এবং ফাহিম। বর্তমানে তাদের থানা হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, শুক্রবার রাতে আটক পাঁচজনকে থানায় রাখা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী