• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে বাস-রিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত, চালক আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি    ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

সিরাজগঞ্জ পৌর শহরের বিয়ারা ঘাট এলাকায় বাস ও রিকশার মুখোমুখি সংঘর্ষে আখি খাতুন (২৫) নামের এক গৃহিণী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিকশাচালক।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আখি খাতুন বিয়ারা ঘাট এলাকার ফারুক হোসেনের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এসআই কাউন্টার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী এসআই বাস ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে বিয়ারা ঘাট এলাকায় একটি রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে রিকশার যাত্রী আখি খাতুন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত রিকশাচালককে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপা‌তা‌লে-এ ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা-মো. দিল/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদির সঙ্গে মিল রেখে ফরিদপুরের ১২ গ্রামে ঈদের জামাত
সৌদির সঙ্গে মিল রেখে ফরিদপুরের ১২ গ্রামে ঈদের জামাত
মাদারীপুরে পিকআপ-ট্রাক সংঘর্ষে শিশুসহ আহত ৮
মাদারীপুরে পিকআপ-ট্রাক সংঘর্ষে শিশুসহ আহত ৮
কুমারখালীতে ওসির গাড়ি ভাঙচুর করলো এমপির ভাই
কুমারখালীতে ওসির গাড়ি ভাঙচুর করলো এমপির ভাই