• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদক, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে গৌরীপুরে উঠান বৈঠক

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গৌরীপুর পৌর শহরের কালিপুর মধ্যম তরফ এলাকায়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় পৌরসভার ৮ ও ৯  ওয়ার্ডের এলাকাবাসী ও পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিসের উদ্যোগে কালিপুর মধ্যম তরফের সূর্যবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মেদ।

সভা সঞ্চালনা করেন উত্তর জেলা যুবদল-এর সহসভাপতি শহিদুল ইসলাম মিল্টন। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা ছাত্রদল-এর সভাপতি নুরুজ্জামান সোহেল।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষক দল-এর সাধারণ সম্পাদক কাজী এনামুল হক, উপজেলা ছাত্রদল-এর সাবেক সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মুক্তা, বিএনপি নেতা লিংকন ও ফারুক আহাম্মেদ।

এছাড়াও সরকারি কলেজের সাবেক ভিপি শাহীন, যুবদল নেতা সেলিম, শিমুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও ছিনতাই নির্মূলে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারী, চিহ্নিত সন্ত্রাসী এবং অপরাধীদের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠক শেষে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়, যা স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়।

ভিওডি বাংলা/ মোঃ হুমায়ুন কবির/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গঙ্গাধরের মানচিত্র থেকে হারাচ্ছে নারায়নপুরের চৌদ্দঘুড়ি ও বালারহাট
গঙ্গাধরের মানচিত্র থেকে হারাচ্ছে নারায়নপুরের চৌদ্দঘুড়ি ও বালারহাট
কাঠের কৃত্রিম পায়ে ভর করেই স্বপ্ন বুনছে হাসনাদুল
কাঠের কৃত্রিম পায়ে ভর করেই স্বপ্ন বুনছে হাসনাদুল
স্বামীহারা বৃদ্ধার ঝুপড়ি ঘরে মানবেতর জীবন
স্বামীহারা বৃদ্ধার ঝুপড়ি ঘরে মানবেতর জীবন