• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নেত্রকোণায় ১৫’শ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোণা প্রতিনিধি    ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ পি.এম.
নেত্রকোণায় ১৫’শ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক। ছবি: সংগৃহীত

নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের শম্ভুগঞ্জ গোল চত্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৫’শ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। 

নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোঃ নাজমুল হক এর নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের শম্ভুগঞ্জ গোলচক্কর এলাকায় রফরফ বাস তল্লাশি চালিয়ে ১৫’শ পিস ইয়াবা নগদ ২ হাজার ৫ শত টাকাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে, নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার বরহাটি গ্রামের মৃত জজ মিয়ার পুত্র রুহল আমিন (৩৫), পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মানিকদী গ্রামের মৃত মাহতাব উদ্দিন এর পুত্র মোঃ খোরশেদ আলম ওরফে আলম (৩২) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ময়লাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ এলাকার মোঃ শাহজাহান এর পুত্র অলিউল্লাহ (২৪)।

আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আল-আমিন বাদী হয়ে রোববার (১৫ ফেব্রুয়ারি) ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার পর আসামীদেরকে থানায় হস্তান্তর করা হয়।

ভিওডি বাংলা/ একে এম এরশাদুল হক জনি/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার