• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চুক্তির মেয়াদ শেষের আগেই সরে দাঁড়াতে পারেন আইজিপি রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের নতুন প্রধানমন্ত্রীর শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব বিজয়-রাশমিকার বিয়ে: নেটফ্লিক্সের ৮১ কোটি টাকার প্রস্তাব নাকচ অন্তর্বর্তী সরকারের সময় কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ঢাকা-দিল্লি সম্পর্ক কি নতুন ভারসাম্যে ফিরবে? যুবকের ফাঁদে যুবতী সর্বস্বান্ত, আদালতে মামলা মাদক নিয়ে বিরোধ: ছেলেকে জখম ও পিতাকে কুপিয়ে হত্যা যুবদল নেতার দোকান ভাঙচুর, জামায়াতের আমির ও সেক্রেটারি গ্রেপ্তার

মারা গেলেন কারাবন্দী আ’লীগ নেতা সামিকুল ইসলাম লিপন

গাইবান্ধা প্রতিনিধি    ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

গাইবান্ধা জেলা কারাগারে বন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়া পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামিকুল ইসলাম সরকার লিপন (৫৭) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজেউন)। গতকাল ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

কারাগার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গাইবান্ধা জেলা কারাগারে থাকা অবস্থায় সামিকুল ইসলাম হঠাৎ অসুস্থতা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রেফার্ড করেন। রাত ১২ টার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজে নেয়া হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসাধীন অবস্থায় তিনি ভোরের দিকে মারা যান।

গাইবান্ধা জেলা কারাগার কর্তৃপক্ষ সামিকুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ব্যাপারে জেল সুপার আনোয়ার হোসেন জানান, সামিকুল ইসলাম লিপন দীর্ঘদিন ধরে ডাযাবেটিস ও উচ্চরক্তচাপ জনিত রোগে ভুগছিলেন। এর আগে তিনি রংপুর মেডিকেলে ভর্তিও ছিলেন।

তিনি আরো জানান, গতকাল সামিকুল ইসলাম অসুস্থ হওয়ার পরপরই নিয়ম অনুযায়ী তাকে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দিলে তাকে পুলিশ স্কোয়াডের মাধ্যমে রংপুরে পাঠানো হয়।

ভিওডি বাংলা/ ইমন মিয়া/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদক, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে গৌরীপুরে উঠান বৈঠক
মাদক, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে গৌরীপুরে উঠান বৈঠক
নড়াইলের দুটি আসনে ১১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
নড়াইলের দুটি আসনে ১১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
যুবকের ফাঁদে যুবতী সর্বস্বান্ত, আদালতে মামলা
যুবকের ফাঁদে যুবতী সর্বস্বান্ত, আদালতে মামলা