• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শাকিবের সঙ্গে ডিভোর্স হয়নি: স্পষ্ট করলেন বুবলী

বিনোদন ডেস্ক    ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ পি.এম.
চিত্রনায়িকা শবনম বুবলী। ছবি: সংগৃহীত

অভিনেতা শাকিব খান-এর সঙ্গে নিজের সম্পর্কের বর্তমান অবস্থান স্পষ্ট করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি জানিয়েছেন, তাদের মধ্যে এখনো আনুষ্ঠানিক বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি; তাই নতুন করে তার বিয়ের প্রশ্ন ওঠে না।

ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ শীর্ষক পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন বুবলী। অনুষ্ঠানের সঞ্চালক রুম্মান রশীদ খান তাকে প্রশ্ন করেন, তিনি কবে আবার বিয়ে করছেন।

জবাবে বুবলী বলেন, ‘শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।’

শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবর প্রসঙ্গে তিনি বলেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। নিজের বৈবাহিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বুবলী জানান, ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ বিবাহিত, ডিভোর্সড, সেপারেটেড বা বিধবা—এই পরিচয়গুলোর একটি বহন করেন; এখানে ‘অতীত’ বলে কোনো অপশন নেই।

শাকিব খানের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অভিমান হতে পারে, আবার তা ঠিকও হয়ে যায়।

বুবলী জোর দিয়ে বলেন, ‘আমাদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকে দ্বিধায় থাকেন, তাই পরিষ্কার করলাম।’

উল্লেখ্য, এ পডকাস্টে বুবলী তার ব্যক্তিগত জীবন, প্রথম প্রেম এবং মিডিয়াপাড়ার বিভিন্ন গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেছেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কারামুক্ত অভিনেতা সিদ্দিকুর রহমান
কারামুক্ত অভিনেতা সিদ্দিকুর রহমান
শাহরুখের পর এবার মেট গালায় অভিষেক হবে করণ জোহরের
শাহরুখের পর এবার মেট গালায় অভিষেক হবে করণ জোহরের
মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’
মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’