• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমারখালীতে টেক্সটাইল মিলে আগুন দিলো দুর্বৃত্তরা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া কুমারখালী সদকী ইউনিয়নের খোদ্দোতারাপুর গ্ৰামে রাতের আঁধারে টেক্সটাইল মিলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী হাসান আলী।

রোববার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের খোদ্দোতারাপুর গ্ৰামে হাসান আলীর টেক্সটাইল মিলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী আনিস জানান, রাতে ভারত -পাকিস্তান ক্রিকেট খেলা দেখে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় রাত একটার দিকে দেখি হাসানের মিলে আগুন জ্বলছে। আমি চিৎকার করে লোকজন জড়ো করি এবং আগুন নিভাতে সক্ষম হয়। কে বা কাহারা আগুন দিয়েছে তা বলতে পারছিনা।

এই বিষয়ে  হাসান আলী বলেন, রোববার রাত এক টার দিকে এলাকাবাসী চিৎকার শুনে এসে দেখি আমার মিলে আগুন জ্বলছে। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হই। এই সময় একটি রিফিয়ার মেশিন সম্পুর্ন পুরে গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন পুরোপুরি লাগলে মিলে থাকা ৬ টা মেশিন পুড়ে যেত। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জামাল উদ্দিন বলেন, এই বিষয়ে অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ মোশারফ হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২