• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্ল্যান্টের সিদ্ধান্ত হয়নি

   ২১ জানুয়ারী ২০২৫, ০৭:২৭ পি.এম.

ভিওডি বাংলা রিপোর্ট

১৩ দিন ধরে লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। হাসপাতালের অধ্যাপক লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেডি’র নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। 

শারীরিক প্রয়োজনে প্রতিদিনই নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে বেগম জিয়ার। আপাতত প্রাথমিক চিকিৎসা চললেও লিভার ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা।

পরিবারের সদস্যদের একান্ত সান্নিধ্যে হাসপাতালে সময় কাটাচ্ছেন খালেদা জিয়া। চিকিৎসাসহ সার্বিক বিষয়ে তদারকি করছেন বড় ছেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।

ভিওডি বাংলা/ এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল