• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অন্তর্বর্তী সরকার ভেঙে গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পি.এম.
মন্ত্রিপরিষদ বিভাগ। ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

বর্তমান অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

গেজেটে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমান-কে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন এবং তার নেতৃত্বে নতুন সরকার গঠনের সম্মতি জ্ঞাপন করেছেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে।

এ ছাড়া তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়ে পৃথক গেজেটও প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ গেজেটে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল
আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল
মহাখালীতে টিকিটি আছে বাস নেই, সায়েদাবাদে বাস খালি যাত্রী নেই
মহাখালীতে টিকিটি আছে বাস নেই, সায়েদাবাদে বাস খালি যাত্রী নেই
চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার