• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

দিশার বাড়িতে গুলি: লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ ববি আটক

বিনোদন ডেস্ক    ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ পি.এম.
বলিউড অভিনেত্রী দিশা পাটানি। ছবি: সংগৃহীত

বলিউড তারকাদের বাসভবনে গ্যাংস্টার হামলার ঘটনা যেন ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। সালমান খান, রোহিত শেঠির পর এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী দিশা পাটানি। গত বছরের সেপ্টেম্বরে উত্তরপ্রদেশে তার বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনায় লরেন্স বিষ্ণোই চক্রের ঘনিষ্ঠ মেহফুজ ওরফে ববি কবুতরকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

দিল্লি-গুরগাঁও সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর-পূর্ব দিল্লি থেকেই পুরো হামলার পরিকল্পনা করেন ববি। তিনি নিজে গুলি না চালালেও হামলায় ব্যবহৃত বিদেশি আগ্নেয়াস্ত্র সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দিশার বাড়িতে হামলার পাশাপাশি আরও কয়েকটি আলোচিত অপরাধের সঙ্গেও তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। 

গত বছরের ১২ সেপ্টেম্বর গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি দিশা পাটানির বাড়ি লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়ে। পরে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার এই হামলার দায় স্বীকার করেন। তাদের দাবি, অভিনেত্রীর বোন খুশবু পাটানির একটি মন্তব্যের জেরেই এ হামলা চালানো হয়।

এর আগে সালমান খান-এর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হামলার পর দিশার বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিশার পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দেন। এ ঘটনায় আগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার মূল অস্ত্র সরবরাহকারী ববির গ্রেপ্তারকে তদন্তের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’