• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সাময়িক বিরতিতে যাচ্ছেন সামিরা খান মাহি

বিনোদন ডেস্ক    ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ পি.এম.
অভিনেত্রী সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি হঠাৎই কাজ থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন। ব্যস্ত শুটিং সূচির মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় মাহি এবার ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মন খারাপের একটি বার্তা। তিনি লিখেছেন, “জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারী, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ।”

অভিনেত্রী সামিরা খান মাহি।

তবে এটি স্থায়ী বিদায় নয় বলেও স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। তিনি আরও লেখেন, “এটা বিদায় না, শুধু অল্প সময়ের জন্য থামা। দোয়া রেখো, খুব তাড়াতাড়ি আবার ফিরব, ইনশাআল্লাহ।”

মাহির এই ঘোষণার পর মন্তব্যের ঘরে ভক্তরা শুভকামনা জানাচ্ছেন। কেউ মানসিক প্রশান্তির জন্য বিরতির প্রয়োজনীয়তার কথা বলেছেন, আবার কেউ দ্রুত পর্দায় ফেরার অনুরোধ জানিয়েছেন। তবে বিরতির সুনির্দিষ্ট কারণ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’