• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক    ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ এ.এম.
মো. আব্দুস সাত্তার পাটোয়ারী-ছবি-ভিওডি বাংলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত), জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. আব্দুস সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মো. আবদুস সাত্তার পাটোয়ারীকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মাননীয় প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ হতে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের আগেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি
ঈদের আগেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি
শনিবার প্রথমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করবেন তারেক রহমান
শনিবার প্রথমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করবেন তারেক রহমান
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৃক্ষরোপণ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৃক্ষরোপণ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা