• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চলতি বছরে নির্বাচন

রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই: নজরুল

   ২২ জানুয়ারী ২০২৫, ০৪:২৩ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

চলতি বছরের মধ্যে নির্বাচন দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দ্বিমত নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (২২ জানুয়ারি) বিএনপি ও খেলাফত মজলিসের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

নজরুল ইসলাম খান বলেন, ২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দ্বিমত নেই। সবাই এবছরই নির্বাচন চায়। জুলাই-আগস্টে নির্বাচন চেয়েছে বিএনপি, খেলাফত মজলিসও এ বছরে নির্বাচন চেয়েছে। সেখানেতো কোনো দ্বিমত নেই।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একটি পর্যায় সফল হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এখনও লড়াই চলছে। যে আলোচনা হয়েছে তাতে কোনো দ্বিমত নেই, একমত পোষণ করেছে সবাই।

জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বৈঠক প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, যারাই রাজনীতি করেন তারা তাদের রাজনীতিকে এগিয়ে নেয়ার জন্য যাদের সঙ্গে তাদের মতের মিল হবে তাদের নিয়েই রাজনীতি করবে। বিএনপি দুশ্চিন্তাগ্রস্ত নয়, এসব বিষয়ে আলাপ আলোচনার প্রয়োজন নেই। ঐক্যবদ্ধ আছে বিএনপিসহ সব রাজনৈতিক দল।

রাজনৈতিক জোট না থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবার জোট আছে জানিয়ে তিনি বলেন, এক ধরনের জোট আছেই রাজনৈতিক দলগুলোর মধ্যে। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুক্ত ছিল, তাদের সবাইকে সঙ্গে নিয়ে জনগণের কল্যাণ করার চেষ্টা করব। সামনের দিনে তারাই সঙ্গে থাকবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, সংস্কার যতটুকু জরুরি ততটুকু করেই নির্বাচন প্রত্যাশা করে বিএনপি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে খুব বেশি প্রভাব ফেলবে না। তাদের ওখানেও পরিবর্তন হয়েছে, বাংলাদেশেও পরিবর্তন হয়েছে।

ভিওডি বাংলা/ এমপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল