• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ পি.এম.
বিএনপির নেতারা ও জিয়া পরিবারের সদস্যরা শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-ছবি-ভিওডি বাংলা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানোর পর তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পুনরায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার পাশে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমান।

একই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরিবারের পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। বিশেষ পারিবারিক আবহে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান।

বিএনপি ও জিয়া পরিবারের শ্রদ্ধা নিবেদন শেষে তিন বাহিনীর প্রধানগণ, বিরোধীদলীয় নেতা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহীদ মিনার প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়।

বিএনপির হাজার হাজার নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে সুশৃঙ্খলভাবে শহীদ বেদিতে ফুল দেন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের সেই চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার শপথ নেন দলের শীর্ষ নেতারা।

ভিওডি বাংলা/জা


 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে শতাধিক নেত্রীর দৌড়ঝাঁপ
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে শতাধিক নেত্রীর দৌড়ঝাঁপ
নারী ও শিশুদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা, জাইমা রহমান
ভাসানটেক এলাকায় নারী ও শিশুদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা, জাইমা রহমান