• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চর রাজিবপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

   ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।" বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় পালিত হচ্ছে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে চর রাজিবপুর উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। শ্রদ্ধা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন ভাষা বীরেরা।

রাত ১২টা ১ মিনিট। ঘড়ির কাঁটা ছোঁয়ার আগেই চর রাজিবপুর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সমবেত হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ফুলে ফুলে ভরে ওঠে শহিদ বেদীর চারপাশ।

​প্রথমেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর একে একে উপজেলা পরিষদ, রাজিবপুর থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ এবং স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি রাজিবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। খালি পায়ে হেঁটে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো...’ গেয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী আলোচনা সভা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শ্রদ্ধা নিবেদন শেষে চর রাজিবপুরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ এখন মুখরিত সাধারণ মানুষের পদচারণায়। দিনটি ঘিরে পুরো উপজেলা জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

ভিওডি বাংলা/মোঃ এরশাদুল হক/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রেমের জেরে শিক্ষার্থী হত্যা, দুই ভাইয়ের মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত
এইচএসসি পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীর মৃত্যু
সংবাদ সম্মেলনে কথা বলছেন সড়ক, সেতু ও রেল পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত
পরিকল্পনা অনুযায়ী পদ্মা রেল সেতুর মাটি অপসারণ চলছে: রবিউল আলম