• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মার্চে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ পি.এম.
জাতীয় সংসদ ভবন। ছবি: সংগৃহীত

মার্চের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বিষয়টি নিশ্চিত করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ অথবা এর দু-একদিন আগে। এ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।’

তিনি আরও জানান, প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব তোলা হবে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিরোধী দলের দায়িত্ব পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ত্রয়োদশ জাতীয় সংসদে ইতোমধ্যে সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু মুক্তিযোদ্ধা হিসেবে তারেক রহমানকে স্বীকৃতি দাবি বিএনপি এমপির
শিশু মুক্তিযোদ্ধা হিসেবে তারেক রহমানকে স্বীকৃতি দাবি বিএনপি এমপির
শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত ঢাকা-দিল্লি
খলিলুর-জয়শঙ্কর বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত ঢাকা-দিল্লি