• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শপথ নিয়েছি দুর্নীতি করব না, করতেও দেব না: শিক্ষামন্ত্রী রোজার সময়সূচিতে প্রধানমন্ত্রীর সময়মতো উপস্থিতি ও মন্ত্রীদের উপস্থিতির খোঁজখবর পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান, ২ আ'লীগ নেতা আটক কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের হাতে পৌঁছাবে রাষ্ট্রীয় সহায়তা: তথ্যমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক মোহাম্মদপুরে চুরি-ছিনতাই রোধে ববি হাজ্জাজের নতুন পদক্ষেপ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ যাত্রাবাড়ীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়! মুখ খুললেন মেহজাবীন

উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ পি.এম.
শহিদ সায়াদ শিরাজি যুদ্ধজাহাজ থেকে সায়াদ-৩জি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার আবহে নতুন সামরিক সক্ষমতার প্রদর্শন করল ইরান। দেশটি প্রথমবারের মতো সমুদ্রভিত্তিক দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সায়াদ-৩জি উৎক্ষেপণ করেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) তুরস্কভিত্তিক একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত তথ্যে বলা হয়, বৃহৎ সামরিক মহড়ার অংশ হিসেবে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিটের তত্ত্বাবধানে হরমুজ প্রণালী এলাকায় “স্মার্ট কন্ট্রোল” শীর্ষক নৌ মহড়ার সময় যুদ্ধজাহাজ শহিদ সায়াদ শিরাজি থেকে এটি ছোড়া হয়।

সায়াদ-৩জি হলো স্থলভিত্তিক সায়াদ-৩ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নৌ সংস্করণ। এবারই প্রথম এটি সমুদ্র থেকে কার্যকরভাবে ব্যবহার করা হলো।

প্রতিবেদনে আরও জানানো হয়, বিপ্লবী গার্ডের নৌবাহিনী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্যের ভিডিও প্রকাশ করেছে। সোজাসুজি নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রের কার্যকর পাল্লা প্রায় ১৫০ কিলোমিটার।

হরমুজ প্রণালীতে অনুষ্ঠিত “স্মার্ট কন্ট্রোল” মহড়া শুরু হয় গত ১৬ ফেব্রুয়ারি এবং টানা তিন দিন ধরে চলে। বিশ্লেষকদের মতে, এই মহড়ার মাধ্যমে সমুদ্রভিত্তিক আকাশ প্রতিরক্ষা সক্ষমতার বার্তা স্পষ্টভাবে তুলে ধরেছে তেহরান।

দেশটির কর্তৃপক্ষ দাবি করেছে, এই ব্যবস্থার মাধ্যমে শহিদ সোলাইমানি শ্রেণির সামরিক জাহাজগুলোর জন্য আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা বলয় গড়ে তোলা সম্ভব হবে। এর আগে সায়াদ-৩ ক্ষেপণাস্ত্রের স্থলভিত্তিক সংস্করণের প্রথম পরীক্ষা চালানো হয় ২৮ ডিসেম্বর ২০১৬ সালে। ওই সংস্করণের কার্যকর পাল্লা ছিল ১২০ কিলোমিটার।

ভিওডি বাংলা/এমএস   

 

 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে মার্কিন হামলায় শীর্ষ নেতারা টার্গেট হতে পারেন: রয়টার্স
ইরানে মার্কিন হামলায় শীর্ষ নেতারা টার্গেট হতে পারেন: রয়টার্স
সুপ্রিম কোর্টের বিচারকদের লজ্জিত হওয়া উচিত: ট্রাম্প
সুপ্রিম কোর্টের বিচারকদের লজ্জিত হওয়া উচিত: ট্রাম্প
ঢাকা-দিল্লি বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদারের আশা
ঢাকা-দিল্লি বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদারের আশা