• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পঞ্চগড়ে টিউলিপে পর্যটনের নতুন দিগন্ত

পঞ্চগড় প্রতিনিধি    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পি.এম.
পঞ্চগড়ে টিউলিপ চাষ। ছবি: ভিওডি বাংলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পঞ্চমবারের মতো ফুটতে শুরু করেছে রাজসিক সৌন্দর্যের ফুল টিউলিপ। শীতপ্রধান দেশের এ ফুল দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। সীমান্তঘেঁষা এ এলাকায় ব্যতিক্রমী এই ফুলের চাষ স্থানীয় পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে।

উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা দর্জিপাড়া এলাকায় নারী উদ্যোক্তাদের মাধ্যমে খামার পর্যায়ে টিউলিপ চাষ করা হয়েছে। এবারও টিউলিপ উৎপাদনের উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

পঞ্চগড়ে টিউলিপ চাষ।

ইএসডিও জানায়, বিদেশ থেকে টিউলিপ আমদানি করানো, ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, পঞ্চগড় জেলাকে পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলা এবং ইকো-কমিউনিটি ট্যুরিজমের সম্ভাবনা জোরদার করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

সরেজমিনে দেখা গেছে, সূর্যের আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বিশেষ শেডের নিচে সারি সারি করে চাষ করা হয়েছে পাঁচ প্রজাতির অন্তত সাড়ে ১২ হাজার টিউলিপ গাছ। এর মধ্যে লাল রঙের ‘লালিবেলা’ এবং গোলাপি রঙের ‘মিস্টিক ভ্যান ইজক’ প্রজাতির টিউলিপ ইতোমধ্যে ফুটতে শুরু করেছে।

পঞ্চগড়ে টিউলিপ চাষ।

দর্শনার্থীরা জনপ্রতি ৫০ টাকা টিকিট কেটে টিউলিপ বাগানে প্রবেশ করছেন। কেউ ফুল ছুঁয়ে দেখছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ সেলফি তুলে স্মৃতি ধরে রাখছেন। অনেকে ভিডিও কলে দূরে থাকা স্বজনদের বাগানের দৃশ্য দেখাচ্ছেন।

চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত শীতপ্রধান দেশেই টিউলিপ বেশি দেখা যায়। গ্রীষ্মমণ্ডলীয় দেশে এ ফুলের চাষ বেশ চ্যালেঞ্জিং। টিউলিপ চাষের জন্য দিনে প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। তাপমাত্রা বেশি হলে গাছ পূর্ণবয়স্ক হওয়ার আগেই ফুলের মান নষ্ট হতে পারে।

পঞ্চগড়ে টিউলিপে পর্যটনের নতুন দিগন্ত।

রোপণের ১৮ থেকে ২০ দিনের মধ্যে টিউলিপে কলি আসে এবং ২৫ থেকে ৬০ দিন পর্যন্ত ফুল স্থায়ী হয়। আবহাওয়ার তারতম্যের কারণে কখনো কখনো এর ব্যতিক্রম দেখা যায়। পুরোপুরি ফুল ফুটলে দর্শনার্থীদের পাশাপাশি বাণিজ্যিকভাবেও টিউলিপ বিক্রি করা হবে।

উল্লেখ্য, ২০২২ সালে পাইলট প্রকল্প হিসেবে তেঁতুলিয়ার শারিয়ালজোত ও দর্জিপাড়া গ্রামে প্রথমবারের মতো টিউলিপ চাষ শুরু করে ইএসডিও।

সব মিলিয়ে, তেঁতুলিয়ার টিউলিপ চাষ শুধু দৃষ্টিনন্দন ফুলের সমারোহ নয়; এটি নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং সীমান্তবর্তী জনপদের পর্যটন সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

ভিওডি বাংল/স্নিগ্ধা খন্দকার/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার