• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে: হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক    ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তিনি প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে চীন সফরের জন্য আমন্ত্রণ জানান। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।

হুমায়ুন কবীর জানান, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আনুষ্ঠানিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে চীনের সরকার। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষে শুভেচ্ছা বিনিময় করা হয়। তবে সফরের নির্দিষ্ট সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।

সাক্ষাৎকালে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ককে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবীর বলেন, “সম্পর্কের সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। বর্তমানে চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। বৈঠকে আলোচনা হয়েছে কীভাবে এই সম্পর্ক আরও উন্নয়ন করা যায়। বিগত সরকারের আমলে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন হয়েছে। দুদেশের মধ্যকার সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও কথাবার্তা হয়েছে।”

ভিওডি বাংলা/এমএস  

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়োগ-পদোন্নতিতে বেড়েছে সরকারি কর্মচারীদের সম্মানি
নিয়োগ-পদোন্নতির কাজে নিয়োজিত কর্মচারীদের সম্মানি বাড়াল সরকার
ভিসা নীতি বড় পরিবর্তন আনছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব
মন্ত্রিপরিষদ সচিব ভিসা নীতিতে বড় পরিবর্তন আনছে সরকার
সেতুমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সাক্ষাৎ
সেতুমন্ত্রী কৌশলগত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে জাইকার সহযোগিতা গুরুত্বপূর্ণ