• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় রমজানে দুস্থ ও এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও এতিম ১৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ইসলামিক রিলিফ বাংলাদেশ পাংশা অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় "রমজান খাদ্য বিতরণ ২০২৬" কর্মসূচির আওতায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ আহমেদ।

কর্মসূচির আওতায় উপস্থিত ১০ জন দুস্থ ও এতিম ব্যক্তির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে ছিল—চাল ৪০ কেজি, মসুরের ডাল ৪ কেজি, ভোজ্য তেল ৫ লিটার, চিনি ৩ কেজি, লবণ ১ কেজি, ছোলা ৫ কেজি, চিড়া ৩ কেজি এবং খেজুর ১ কেজি।

আয়োজকরা জানান, রমজান মাসে অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ কর্মসূচির আওতায় ১৮০ জন সুবিধাভোগীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

ভিওডি বাংলা/এস কে পাল সমীর/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
ভবদহের জলাবদ্ধতা নিরসনে আশার আলো
ভবদহের জলাবদ্ধতা নিরসনে আশার আলো
প্রবাসী দিপালীর দাফন সম্পন্ন
প্রবাসী দিপালীর দাফন সম্পন্ন