• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আমতলীতে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বরগুনা প্রতিনিধি    ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ পি.এম.
ইফতার সামগ্রী বিতরণ। ছবি: ভিওডি বাংলা
ইফতার সামগ্রী বিতরণ। ছবি: ভিওডি বাংলা

আমতলীতে জাহানারা-লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র ৩শতাধিক পরিবারের মাঝে খেজুর, ছোলা, চিনি, চিরা, মুড়ি, ট্যাংসহ বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে পবিত্র মাহে রমজানের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাহানারা-লতিফ মোল্লা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং ইফতার সামগ্রী বিতরনের উদ্বোধন করেন আমতলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল ইসলাম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ, আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম সাঈদ খোকন, সাংবাদিক নাসির মাহমুদ, আমতলী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. সজিব, জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের সম্পাদক মিজানুর রহমান বাদল তালুকদার, ওয়ার্ল্ড ভিশন আমতলীর ম্যানেজার বিভুদান বিশ্বাস ও এফএইচ এসোসিয়েশন এর আমতলী ম্যানেজার মো. সালেহ উদ্দিন প্রমুখ।

ভিওডি বাংলা/ আ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
হাজতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামি বাহির থেকে গ্রেপ্তার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে কয়েকজন শিক্ষার্থী। ছবি: সংগৃহীত
শরণখোলায় স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ভর্তি ১১ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত
৩ লাখ টাকা ছিনতাই, যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম