• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিএনপি’র ৩১ দফায় প্রস্তাবনা দেয়ার সুযোগ উন্মুক্ত আছে- আলাল

   ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৫৮ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘বিএনপি ও আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে দুই বছর আগে রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা দেওয়া হয়েছিলো। সেই ৩১ দফার নির্দিষ্ট লাইন ছিলো জাতীয় বৃহত্তর স্বার্থে আরোও কোন ভালো উপদেশ বা কোনো প্রস্তাবনা আসে আমরা সে গুলো সাদরে গ্রহণ করবো। আমাদের সেই রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা উন্মক্ত আছে।’

বুধবার (২২ জানুয়ারী) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মোয়াজ্জেম হোসেন। জাতীয় ঐক্য কেন, কিসের ভিত্তিতে ও কোন পথে এগোবে তা নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেছে ইউনিটি ফর বাংলাদেশ নামক একটি সংগঠন। আলোচনা সভায় বক্তব্যে রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ আলোচকবৃন্দ।

তিনি বলেন, যাদের মস্তিস্ক প্রসূত ভালো চিন্তা-ভাবনা আছে তাদেরকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ওয়েবসাইটে প্রস্তাবনা রাখতে পারেন। সেই প্রস্তাব বিএনপি গ্রহণ করতে রাজি আছে। বিএনপির ৩১ দফা নিয়ে সারাদেশে ঘুরে ঘুরে বিশ্লেষণ করা হবে। কারণ নতুন নতুন প্রস্তাবনায় নতুন জিনিস শেখার আছে।

ভিওডি বাংলা/ দেবরাজ/ এমপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল