• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

হিফজ সম্পন্নে হাফেজদের দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠিত

আনোয়ারার (চট্টগ্রাম) প্রতিনিধি    ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ এ.এম.
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার মুহতারম পরিচালক আল্লামা শাহ আবদুল লতিফ।-ছবি-ভিওডি বাংলা

আনোয়ারা বারশত ইউনিয়নের বোয়ালিয়া হোসাইনিয়া মাদরাসার উদ্যোগে হিফজ সম্পন্ন শিক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাদে জোহর মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে সঞ্চালনা করেন মাওলানা রফিক ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার মুহতারম পরিচালক আল্লামা শাহ আবদুল লতিফ। 

অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরে মাদরাসা থেকে মোট ২৪ জন শিক্ষার্থী সফলভাবে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করে হাফেজে কুরআনের সনদ অর্জন করেছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলতাফ সওদাগর, মাওলানা নাঈম উদ্দিন, ইসইল, ইয়াসিন, ইয়ার মোহাম্মদ, ইউনুস এবং আতিকুর রহমান।

সভাপতিত্ব  মাদরাসার মুহতারম পরিচালক আল্লামা শাহ আবদুল লতিফ বলেন, প্রাচীনতম এই মাদ্রাসা থেকে হাফেজ হয়ে দেশ-বিদেশের ইসলামী স্কলার হয়েছে। কিন্তু অতি পরিতাপের বিষয় যে, এই মাদ্রসার উন্নয়নে সরকারের কোনো দৃষ্টি নেই। সব দেশ- প্রবাসীদের দান, অনুদান, যাকাতের টাকায় চলে।  মাঝে মাঝে এতিম বাচ্চাদের দু- মুঠো খাবার জুটাতে খুব কষ্ট হয়। এই বিষয়ে সরকারের সহযোগিতা একান্ত কাম্য। জরাজীর্ণ হয়ে যাচ্ছে ভবন গুলি, একটি নতুন ভবনের কাজ চলছে খরচ আর জিনিসপত্রের অভাবে কাজের অগ্রগতি নেই। সমাজের ধনাঢ্য ব্যাক্তিগত সহযোগিতা আশা করছি। 

বিভিন্ন বক্তারা হিফজ শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, কুরআনের হাফেজরা সমাজে দ্বীনি মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ভিওডি বাংলা-রানা সাত্তার/জা  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার