• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুষ্টিয়ায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি    ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিখোঁজ হওয়ার ১৭ ঘণ্টা পর তিন বছরের এক শিশুর দেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ধোবাইল ইউনিয়নের কাদেরপুর ৮ নম্বর ওয়ার্ডের জিকে ক্যানাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর উপজেলার কাদেরপুর এলাকার কহন আলীর ছেলে আলী হোসেন (৩) মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের রাস্তার ধারে জিকে ক্যানালের পাশে খেলছিল। খেলাধুলার সময় সে দুর্ঘটনাবশত ক্যানালের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে তাকে খোঁজার চেষ্টা করেন, কিন্তু স্বল্প সময়ে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

শিশুর নিখোঁজের খবর পেয়ে বুধবার সকাল ৮টার দিকে খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর শিশুটির দেহ নিখোঁজস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে স্থানীয়রা দেখতে পান। পরে খুলনা থেকে আগত ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে পরিবারের হাতে হস্তান্তর করে।

ভিওডি বাংলা/এমএস


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
রাখাইনে বোমা বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ
ফাইল ছবি
লাইভে এসে দল ছাড়ার ঘোষণা দিলেন এনসিপি নেতা
বাঁ থেকে স্বামী সজল কুমার দেউরী, তার স্ত্রী রঞ্জিতা রানী হালদার ও পরকীয়া প্রেমিক অভিযুক্ত শোভন বেপারী।  ছবি: ভিওডি বাংলা
ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় যুবকের আত্মহত্যা