• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাই শহীদদের স্মরণসভা ৪ জুলাই, থাকবেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সরকার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায়: মাহ্‌দী আমিন দেশে হামের উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু জীবনের সব পর্যায়ে কবি নজরুলের প্রভাব অপরিসীম: প্রধানমন্ত্রী ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী পদ্মা রেল সেতুর মাটি অপসারণ চলছে: রবিউল আলম ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল

নবাবগঞ্জে আদিবাসী থেকে মুসলিম ধর্ম গ্রহন করলেন সোমা হাসদা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ পি.এম.
সোমা হাসদা। ছবি: সংগৃহীত
সোমা হাসদা। ছবি: সংগৃহীত

মুসলমানদের আচার-ব্যবহার, ধর্মীয় রীতিনীতি ও সংস্কৃতিতে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে আদিবাসী থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর ছোট মাদমপুর গ্রামের সোমা হাসদা (১৯) নামে এক কলেজ ছাত্রী। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পবিত্র কালেমা শরিফ পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। ইসলামে দিক্ষিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে দিনাজপুর জজ কোর্ট এর একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এভিডেভিডের মাধ্যমে নিজেই ঘোষণা দেন সদ্য মুসলিম হওয়া কলেজ ছাত্রী মোছাঃ খাদিজা বেগম।

বর্তমানে তার মোছাঃ খাদিজা বেগম। তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী পরিবারের সন্তান। তার বাবার নাম সুন্দুরাম হাসদা। 

সদ্য মুসলিম হওয়া মোছাঃ খাদিজা বেগম এভিডেভিড সূত্রে জানাযায়, তিনি নিজের ইচ্ছায় আদিবাসী থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। পারিপার্শ্বিক অবস্থায় ইসলাম ধর্মের মাহফিল বন্ধু বান্ধবীদের বিভিন্ন ধর্মীয় আচরণ যেমন নামাজ,রোজা দেখে আমার ভালো লাগে এবং ধীরে ধীরে ইসলাম ধর্মের উপর আকৃষ্ট হয়ে আমার অলৌকিক পরিবর্তন ঘটে।এবং শীতল ছায়াতলে আশ্রয়ের জন্য মনস্থির করে প্রথমে একজন মাওলানার মাধ্যমে পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করি এবং রাষ্ট্রীয় ভাবে জেলা জজ কোর্টের মাধ্যমে এভিডেভিড করি।

খাদিজা বেগম জানান, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে ইসলামের দাওয়াত সবার ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে পারি।

ভিওডি বাংলা/অলিউর রহমান মিরাজ/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৩ লাখ টাকা ছিনতাই, যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: ভিওডি বাংলা
তৃতীয় দফায় পেছাল আলোচিত আসমা ধর্ষণ-হত্যা মামলার রায়