• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

ফুলবাড়ী

সাবেক ছিটমহলের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

   ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ পি.এম.
সাবেক ছিটমহলের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ। ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ীর সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ দিতে স্কুলগামী ছাত্রীদের নিরাপদ যাতায়াতে লক্ষ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফুলবাড়ী উপজেলা চত্বরে সলিডারিডি ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সাবেক ছিটমহল দাসীয়ারছড়ার ৩ টি স্কুলে অধ্যায়নরত ২৪ জন ছাত্রীদের মাঝে ২৪ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার,আরো উপস্থিত ছিলেন, সলিডারিডির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান ওই স্কুলের প্রধান শিক্ষক হারুন অর রশিদ হারুন স্কুলের সহ তিনটি স্কুলের প্রধান শিক্ষকগণ।
বাইসাইকেল পেয়ে উপকারভোগী শিক্ষার্থীরা জানায়, এই সহায়তা তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে। ছাত্রীরা নিরাপদ ও নিয়মিত বিদ্যালয়ে যাতায়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

সলিডারিডির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল জানান, গ্রামীণ এলাকায় অনেক শিক্ষার্থীকে দূর-দূরান্ত থেকে হেঁটে স্কুলে যেতে হয়। বাইসাইকেল পেলে তাদের সময় ও কষ্ট দুটোই কমবে, পাশাপাশি ঝরে পড়ার হারও হ্রাস পাবে।ভবিষ্যতেও শিক্ষাবান্ধব এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। 

ভিওডি বাংলা/জাহাঙ্গীর আলম/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী