• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
১৫ দিনেই লক্ষ্যের পথে সরকার: মির্জা ফখরুল খুলনায় যুবদল নেতা খান মুরাদকে কুপিয়ে হত্যা ভালো কাজে সরকারকে সমর্থন, অন্যায় হলে ছাড় নয়: ডা. শফিকুর আবারও সিটি-রিয়াল দ্বৈরথ, চেলসি লড়বে পিএসজির বিপক্ষে বর্জ্য সংগ্রহে ১০০ টাকার বেশি নিলে ঠিকাদারের অনুমোদন বাতিল: আবদুস সালাম প্রধানমন্ত্রী তারেক রাহমান শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ইউনূসের কিচেন কেবিনেটে কি হতো? যা বললেন সাখাওয়াত ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি পাকিস্তানের, আহত ৩ শতাধিক পাকিস্তানকে মোকাবিলায় ‘সুইসাইড স্কোয়াড’ গঠন করছে আফগানিস্তান

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক    ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ পি.এম.
রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপি শ্রদ্ধা নিবেদন করেছেন-ছবি: সংগৃহীত

নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
 
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থিত পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এই শ্রদ্ধা জানান।

এর আগে বুধবার সকালে পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আলী হোসেন ফকির। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেয়। তিনি সাবেক আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হয়েছেন।

পুষ্পস্তবক অর্পণের পর আইজিপি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর।
 
তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের সেবায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের সাহসিকতাকে স্মরণ করেন।

শ্রদ্ধা নিবেদনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/জা

 


 
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় আসতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী
ঢাকায় আসতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী
ওআইসির বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী
ওআইসির বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী
নিজেই রাস্তায় নেমেছি, অপরাধীদের ছাড় নেই: আইজিপি
নিজেই রাস্তায় নেমেছি, অপরাধীদের ছাড় নেই: আইজিপি