• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৫ মামলায় আইভীর জামিন

নিজস্ব প্রতিবেদক    ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ পি.এম.
সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ আদেশ দেন। 

২০২৫ সালের ৯ মে আইভীকে  নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আরও চারটি মামলায় 'শ্যোন অ্যারেস্ট' দেখায় পুলিশ। এর মধ্যে চারটি হত্যা মামলা রয়েছে। এসব মামলায় তিনি গত ৯ মাস ধরে কারাগারেই আছেন।

আইভীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো হচ্ছে-বাসচালক আবুল হোসেন মিজি হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা, মো. ইয়াছিন হত্যা মামলা, পারভেজ হত্যা মামলা এবং পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলা।

মামলার নথি অনুযায়ী, জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কে এবং ভুঁইগড়, দেলপাড়া এলাকায় গুলিতে নিহত হন বিভিন্ন বয়সী চারজন। এই চারটি মামলায় নিহতের পরিবারের সদস্যরা বাদী এবং ফতুল্লা মডেল থানায় দায়ের করা।

আরেকটি মামলা হচ্ছে- আইভীর বাসভবন 'চুনকা কুটির'-এ গত ৮ মে পুলিশ অভিযান চালায়। ওই সময় পুলিশের গাড়িতে ইট-পাটকেল ছোড়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ কারণে  গত ১২ মে সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। মামলায় আইভীর সমর্থক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরও এ মামলায় আসামি করা হয়।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অষ্টমবার পেছাল হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
অষ্টমবার পেছাল হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
ট্রাইব্যুনালের বিচারকাজ আগের গতিতেই চলবে: চিফ প্রসিকিউটর
ট্রাইব্যুনালের বিচারকাজ আগের গতিতেই চলবে: চিফ প্রসিকিউটর
হাতিয়ায় সেই ‘ধর্ষণকাণ্ডের’ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা
হাতিয়ায় সেই ‘ধর্ষণকাণ্ডের’ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা