• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে দ্রুত নিয়োগ : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ পি.এম.
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের জনবল সংকট কাটাতে শিগগিরই ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী আরও বলেন, দ্রুত ১৮০ জন ট্রাফিক সার্জেন্টও নিয়োগ দেওয়া হবে।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০০ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, পুলিশের সব পর্যায়েই জনবলের ঘাটতি রয়েছে। বর্তমানে ২ হাজার ৭০১টি কনস্টেবল পদ শূন্য রয়েছে। এসব পদ দ্রুত পূরণের জন্য আগের বিদ্যমান প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, সামগ্রিকভাবে বাহিনীর সক্ষমতা বাড়াতে পর্যায়ক্রমে বড় আকারের নিয়োগ প্রক্রিয়া হাতে নেওয়া হচ্ছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘন ঘন ভূমিকম্প, বড় দুর্যোগের পূর্বাভাস
ঘন ঘন ভূমিকম্প, বড় দুর্যোগের পূর্বাভাস
যমুনা সরকারি বাসভবনে উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যমুনা সরকারি বাসভবনে উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আমরা সড়ক খাতে জবাবদিহিতা আনার চেষ্টা করছি: সেতুমন্ত্রী
আমরা সড়ক খাতে জবাবদিহিতা আনার চেষ্টা করছি: সেতুমন্ত্রী