• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাই শহীদদের স্মরণসভা ৪ জুলাই, থাকবেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সরকার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায়: মাহ্‌দী আমিন দেশে হামের উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু জীবনের সব পর্যায়ে কবি নজরুলের প্রভাব অপরিসীম: প্রধানমন্ত্রী ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী পদ্মা রেল সেতুর মাটি অপসারণ চলছে: রবিউল আলম ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল

পাবনার ভাঙ্গুড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ আলী আছগার। তিনি তার বক্তব্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আমিরুল ইসলাম মহির, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মো. রায়হান আলী, খান মরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা কৃষক দলের সভাপতি মো. আখিরুজ্জামান মাসুম, বণিক সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. হাফিজ উদ্দিন বাহার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার এবং ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন অনার্স কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বায়েজিদ বোস্তামী।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, যানজট নিরসন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন ইউনিয়নের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সচেতন মহল উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/গিয়াস উদ্দিন সরদার/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৩ লাখ টাকা ছিনতাই, যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: ভিওডি বাংলা
তৃতীয় দফায় পেছাল আলোচিত আসমা ধর্ষণ-হত্যা মামলার রায়