• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
১৫ দিনেই লক্ষ্যের পথে সরকার: মির্জা ফখরুল খুলনায় যুবদল নেতা খান মুরাদকে কুপিয়ে হত্যা ভালো কাজে সরকারকে সমর্থন, অন্যায় হলে ছাড় নয়: ডা. শফিকুর আবারও সিটি-রিয়াল দ্বৈরথ, চেলসি লড়বে পিএসজির বিপক্ষে বর্জ্য সংগ্রহে ১০০ টাকার বেশি নিলে ঠিকাদারের অনুমোদন বাতিল: আবদুস সালাম প্রধানমন্ত্রী তারেক রাহমান শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ইউনূসের কিচেন কেবিনেটে কি হতো? যা বললেন সাখাওয়াত ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি পাকিস্তানের, আহত ৩ শতাধিক পাকিস্তানকে মোকাবিলায় ‘সুইসাইড স্কোয়াড’ গঠন করছে আফগানিস্তান

ঢাকায় আসতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী

   ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকায় বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করতে আগ্রহী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

আরবের জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমানের সঙ্গে সাক্ষাতের সময় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ তথ্য জানান।

জেদ্দায় ওআইসির ফিলিস্তিন বিষয়ক কার্যনির্বাহী সভার ফাঁকে দুই পররাষ্ট্রমন্ত্রীর আলাপচারিতায় পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে শেহবাজ শরিফের পূর্বের সাক্ষাতের কথাও স্মরণ করেন। তিনি বলেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অধীর আগ্রহে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছেন এবং তিনি ঢাকায় আসতে চান।”

ইসহাক দার আরও উল্লেখ করেন, নতুন সরকারের অধীনে দুই দেশের মধ্যে সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাবে। এছাড়া তিনি ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান প্রশংসা করেছেন।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওআইসির বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী
ওআইসির বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী
নিজেই রাস্তায় নেমেছি, অপরাধীদের ছাড় নেই: আইজিপি
নিজেই রাস্তায় নেমেছি, অপরাধীদের ছাড় নেই: আইজিপি
ঈদে নিরাপদ নৌযাত্রায় ২৬ সিদ্ধান্ত, কড়াকড়ি নজরদারির ঘোষণা
ঈদে নিরাপদ নৌযাত্রায় ২৬ সিদ্ধান্ত, কড়াকড়ি নজরদারির ঘোষণা