• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মুক্তিপণ আদায়ের অভিযোগ

গ্রিসে পাঠানোর নামে ইরানে আটকে রেখে ৯ যুবককে নির্যাতন

পাবনা প্রতিনিধি    ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পি.এম.
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ভুক্তভোগীরা। ছবি: ভিওডি বাংলা

গ্রিসে পাঠানোর কথা বলে ইরানে আটকে রেখে ৯ যুবককে পাশবিক নির্যাতন ও মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের খিদিরপুর গ্রামের আলমগীর হোসেনের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আটঘরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন।

ভুক্তভোগীরা জানান, আটঘরিয়া উপজেলার খিদিরপুর গ্রামের শফিকুল ইসলাম মোল্লার ছেলে আলমগীর হোসেন তাদের গ্রিসে নেওয়ার প্রস্তাব দেন। তার কথায় রাজি হয়ে ঈশ্বরদী উপজেলার মিরকামারি গ্রামের মোজাহিদুল ইসলাম ও সাইফুল আলম, জয়নগর গ্রামের খোকন আলী, রংপুরের পীরগঞ্জ উপজেলার গোবনধারপুর গ্রামের খায়রুল ইসলাম, কুষ্টিয়ার মীরপুর উপজেলার খাড়াল্লা গ্রামের জাহিদুল ইসলামসহ মোট ৯ জন জনপ্রতি দুই লাখ টাকা করে দেন।

মোজাহিদুল ইসলাম ও সাইফুল আলম জানান, তাদের নৌপথে গ্রিসে পাঠানোর কথা বলা হলেও ইরানে নিয়ে একটি নির্জন স্থানে প্রায় তিন মাস আটকে রাখা হয়। সেখানে তাদের কাছ থেকে জনপ্রতি আরও সাত লাখ টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলেও দাবি করেন তারা।

খোকন আলী জানান, নির্যাতনের মুখে পরিবারের সদস্যদের কাছে ফোন করে অতিরিক্ত অর্থ পাঠানোর অনুরোধ করেন তারা। পরিবারগুলো ধারদেনা ও সম্পদ বিক্রি করে টাকা জোগাড় করে পাঠালে তারা মুক্তি পান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত দালাল আলমগীর হোসেনের মুঠোফোন ০১৩০২-২০৫৬০২ নম্বরে ফোন করা হলে একজন ফোন রিসিভ করে  তার ভাই পরিচয় দেন। তিনি জানান, এই নাম্বারটি আলমগীরের নয়। তার সাথে কথা বলতে চাইলে ও আলমগীরের মোবাইল নাম্বার চাইলে তিনি দিতে রাজী হননি।

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন. 'বৃহস্পতিবার সারাদিন জেলা পুলিশের মিটিংয়ে ছিলাম। তারা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

ভিওডি বাংলা/এম এস রহমান/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার