• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
১৫ দিনেই লক্ষ্যের পথে সরকার: মির্জা ফখরুল খুলনায় যুবদল নেতা খান মুরাদকে কুপিয়ে হত্যা ভালো কাজে সরকারকে সমর্থন, অন্যায় হলে ছাড় নয়: ডা. শফিকুর আবারও সিটি-রিয়াল দ্বৈরথ, চেলসি লড়বে পিএসজির বিপক্ষে বর্জ্য সংগ্রহে ১০০ টাকার বেশি নিলে ঠিকাদারের অনুমোদন বাতিল: আবদুস সালাম প্রধানমন্ত্রী তারেক রাহমান শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ইউনূসের কিচেন কেবিনেটে কি হতো? যা বললেন সাখাওয়াত ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি পাকিস্তানের, আহত ৩ শতাধিক পাকিস্তানকে মোকাবিলায় ‘সুইসাইড স্কোয়াড’ গঠন করছে আফগানিস্তান

বিশ্বকাপ থেকে বিদায়ে ক্ষমা চাইলেন শানাকা

স্পোর্টস ডেস্ক    ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পি.এম.
শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক দাসুন শানাকা। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকে প্রথম দল হিসেবে বিদায় নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। আয়োজক দেশ হওয়ায় ২০১৪ সালের চ্যাম্পিয়নদের আগেভাগে বিদায়ে ভক্তদের হতাশা আরও বেশি। দলের পারফরম্যান্স নিয়েও চলছে সমালোচনা। এমন পরিস্থিতিতে বিদায়ের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক দাসুন শানাকা।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে শানাকা লেখেন, ‘আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি—এই বিশ্বকাপ আমাদের প্রত্যাশামতো শেষ হয়নি বলে। টুর্নামেন্ট শুরুর আগেই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে হারের মতো নানা চ্যালেঞ্জ সামনে এসেছিল। তবুও আয়োজক দেশ হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা ও দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে আমরা অংশ নিয়েছিলাম। আমি সত্যিই বিশ্বাস করেছিলাম, আমরা পরিস্থিতি বদলে সামনে এগিয়ে যেতে পারব।’

ভক্তদের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের মনে আমার ও দলের প্রতি যে কষ্ট ও ক্ষোভ তৈরি হয়েছে, তা আমি বুঝি। বিনয়ের সঙ্গে অনুরোধ করছি—শ্রীলঙ্কার ক্রিকেট কিংবা সেই খেলোয়াড়দের ওপর থেকে বিশ্বাস হারাবেন না, যারা দেশের ক্রিকেট ঐতিহ্য ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

সমালোচনাকেও স্বাভাবিকভাবে নিচ্ছেন শানাকা। তিনি লেখেন, ‘কোটি মানুষের বিজয়ের স্বপ্ন যখন জড়িয়ে থাকে, তখন পরাজয় মেনে নেওয়া সহজ নয়। এই মুহূর্তে যে সমালোচনা হচ্ছে, আমি তা বিনয়ের সঙ্গে গ্রহণ করছি। জানি, এগুলো দেশের ক্রিকেটের প্রতি আপনাদের ভালোবাসা থেকেই এসেছে। দেশের জন্য সর্বোচ্চটা দেওয়ার ক্ষেত্রে আমি কখনো পিছপা হব না। আপনাদের কাঙ্ক্ষিত জয় এনে দিতে না পারায় আমি ক্ষমাপ্রার্থী।’

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেক্সিকোয় বিশ্বকাপ আয়োজন নিয়ে মুখ খুললেন ইনফান্তিনো
এল মেনচো নিহত মেক্সিকোয় বিশ্বকাপ আয়োজন নিয়ে মুখ খুললেন ইনফান্তিনো
নারী বিপিএলে ‘আইকন’দের পারিশ্রমিক ধরা হয়েছে ১০ লাখ টাকা
নারী বিপিএলে ‘আইকন’দের পারিশ্রমিক ধরা হয়েছে ১০ লাখ টাকা
বিশ্বকাপে একই গ্রুপে বাংলাদেশ-পাকিস্তান-ভারত
বিশ্বকাপে একই গ্রুপে বাংলাদেশ-পাকিস্তান-ভারত